নিজস্ব প্রতিনিধি, বরানগর: কোথাও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করা হচ্ছে। কোথাও আবর্জনা পরিষ্কার না করেই দায়সারাভাবে ইট গেঁথে দেওয়া হচ্ছে। খড়দহে কংক্রিটের নিকাশি নালা তৈরি নিয়ে এমন নানা অভিযোগ উঠছিল। বুধবার পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান চালান আধিকারিকরা। অভিযোগের সত্যতা পেয়ে এদিন একটি কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত ঠিকাদার সংস্থাকে পুরসভায় ডেকে পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। কাজের গুণগত মান উন্নত না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
Advertisement
চলতি বছরে খড়দহ পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডে ড্রেন তৈরির জন্য প্রায় সাড়ে আট কোটি টাকা বরাদ্দ করেছে নগরোন্নয়ন দপ্তর। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওই কাজের সূচনাও হয়েছে। শহরের ১, ২, ৪, ১০ সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ওই কাজ চলছে। কিন্তু অভিযোগ, বিভিন্ন জায়গায় কাজের গুণগত মান খারাপ। কোথাও কম দামি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। কোথাও আবার সামান্য টোকা দিলেই ইট ভেঙে যাচ্ছে। কিছু জায়গায় আগেকার ড্রেনের উপর নতুন করে ইট বসিয়ে প্লাস্টার করে দেওয়া হচ্ছে। এমনকী ড্রেনের আবর্জনা তোলাও হচ্ছে না। জমে থাকা আবর্জনার উপরই ইট বসিয়ে ড্রেন তৈরি করা হচ্ছে।
নানান সূত্রে এমন খবর পেয়ে বুধবার খড়দহ পুরসভার চেয়ারম্যান নিলু সরকারের নেতৃত্বে আধিকারিকরা ১ নম্বর ওয়ার্ডের জি সি রোডের হাই ড্রেন নির্মাণের কাজ খতিয়ে দেখতে যান। তাঁরা গিয়ে দেখেন, ইটের মান সত্যিই খারাপ। এছাড়া প্রায় হাঁটু সমান আবর্জনা ভর্তি ড্রেনের উপরই ইট গেঁথে ড্রেন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারাও তীব্র ক্ষোভ জানান। সেখানে দাঁড়িয়েই চেয়ারম্যান কাজ বন্ধ করার নির্দেশ দেন।
খড়দহবাসীর অভিযোগ, শুধু ওই কাজ নয়। শহরের বিভিন্ন জায়গায় সরকারি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও নজরদারির অভাব রয়েছে। সেকারণে, নতুন রাস্তা কিংবা ড্রেন সহ অন্য নির্মাণ কাজ হওয়ার কয়েক মাসের মধ্যে তা খারাপ হতে শুরু করে। শুধু ১ নম্বর ওয়ার্ড নয়, অন্যান্য ওয়ার্ডের ড্রেনের কাজের গুণগত মানও আশাব্যঞ্জক নয়। এই বিষয়ে নিলু সরকার বলেন, এদিন ১ নম্বর ওয়ার্ডের জি সি রোডে ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গিয়েছিলাম। পুরসভার আধিকারিকরা কাজের গুণগতমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে সঠিক সামগ্রী দিয়ে, নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওঁরাও কিছু সমস্যার কথা বলেছেন। তবে সরকারি কাজে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।