Bartaman Logo
২৭ মে, ২০২৬

নমামি গঙ্গে: বাজেট বরাদ্দের অধিকাংশ টাকাই খরচ হয়নি

নমামি গঙ্গে: বাজেট বরাদ্দের অধিকাংশ টাকাই খরচ হয়নি
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ আর্থিক বছর। নমামি গঙ্গে প্রকল্প শুরুর পর থেকে প্রায় কোনও বছরই বাজেটে বরাদ্দকৃত অর্থ পুরো খরচই হয়নি। কখনও ৭০ শতাংশ, আবার কখনও ৯২ শতাংশ অর্থই অব্যবহৃত রয়ে গিয়েছে। বাজেটে বরাদ্দ হওয়ার অর্থ খরচের নিরিখে তুলনায় ভালো ছিল শুধুমাত্র ২০২১-২২ আর্থিক বছর। কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই নমামি গঙ্গে প্রকল্পের এহেন ছবি স্পষ্ট হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের এই নমামি গঙ্গে প্রকল্পের এমন হাল দেখে চোখ কপালে উঠছে বিশেষজ্ঞ মহলের। প্রশ্ন উঠছে, আদৌ কি নমামি গঙ্গে নিয়ে বিন্দুমাত্র সচেতন কেন্দ্রের বিজেপি সরকার? জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। 
Advertisement
কেন্দ্রে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই ২০১৪ সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার অন্যতম উদ্দেশ্য প্রধানত চারটি। নিকাশি পরিকাঠামোর উন্নয়ন, রিভার-ফ্রন্ট ও রিভার-সারফেসের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নদী তীরবর্তী শহরের কলকারখানা থেকে দূষিত বর্জ্য জলে মিশছে কি না, তার দিকে কড়া নজর রাখা। প্রয়োজনে যথাযথ পদক্ষেপ করা। সামগ্রিকভাবে এ যাবৎ পর্যন্ত প্রকল্পের মোট বাজেট বরাদ্দের মাত্র ৫১ শতাংশ অর্থ খরচ হয়েছে নমামি গঙ্গেতে।
সম্পর্কিত সংবাদ