Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

নাম নেই, ভোট দিতে পারলেন না উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীই

ভোটার লিস্টে নাম নেই। তাই ভোট দিতে পারলেন না প্রবীণ কংগ্রেস নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

নাম নেই, ভোট দিতে পারলেন না উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীই
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দেরাদুন: ভোটার লিস্টে নাম নেই। তাই ভোট দিতে পারলেন না প্রবীণ কংগ্রেস নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। দীর্ঘদিন দেরাদুনে থাকেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় পুরসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি। পোলিং স্টেশনে গিয়ে দেখেন, ভোটার লিস্টে নাম নেই। তাঁর কথায়, ‘সকাল থেকে অপেক্ষা করছি ভোট দেব বলে। আমার নাম পাওয়া যাচ্ছে না। অথচ লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছি।’ শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে হরিশ বলেন, ‘আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। ভোটার তালিকায় নাম ঢোকানো ও মোছা হয়। বিজেপি এর সঙ্গে জড়িত বলে শুনেছি।’ প্রবীণ নেতা ভোট দিতে না পারায় শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় রাজ্যের ইলেকশন কমিশনে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে জানানো হয়, কম্পিউটারের সার্ভার খারাপ রয়েছে। এই জন্য সমস্যার সমাধান করা যাচ্ছে না। এমন ‘দায়সারা’ উত্তরে মোটেই সন্তুষ্ট নন হরিশ। তিনি বলেছেন, ‘নাম খোঁজা হচ্ছে। দেখা যাক।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ