Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ম না মেনে সার বিক্রি, চাঁচলে ২টি দোকান সিল

আর কয়েক সপ্তাহ পরই শুরু হবে আমন ধানের চাষাবাদ। চাষিরা যাতে ন্যায্যমূল্যে রাসায়নিক সার ক্রয় করতে পারেন এনিয়ে তৎপর কৃষিদপ্তর। বৃহস্পতিবার চাঁচল-১ ব্লক জুড়ে সারের দোকানগুলিতে অভিযান চালায় কৃষিদপ্তর ও ব্লক প্রশাসন।

নিয়ম না মেনে সার বিক্রি, চাঁচলে ২টি দোকান সিল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: আর কয়েক সপ্তাহ পরই শুরু হবে আমন ধানের চাষাবাদ। চাষিরা যাতে ন্যায্যমূল্যে রাসায়নিক সার ক্রয় করতে পারেন এনিয়ে তৎপর কৃষিদপ্তর। বৃহস্পতিবার চাঁচল-১ ব্লক জুড়ে সারের দোকানগুলিতে অভিযান চালায় কৃষিদপ্তর ও ব্লক প্রশাসন। অভিযানে গিয়ে অনিয়মের অভিযোগ শিহিপুর ও শীতলপুরে দু’টি সারের দোকান সিল করেছে কৃষিদপ্তর। এদিন অভিযানের নেতৃত্ব দেন চাঁচল-১ বিডিও থিনলে ফুন্টসুক ভুটিয়া ও চাঁচল-১ ব্লক সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব। মূলত রাসায়নিক সার বিক্রির ক্ষেত্রে কালোবাজারি ও এমআরপি থেকে বেশি দরে চাষিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ প্রায়ই ওঠে। এই বেআইনি কাজ রুখতে তৎপর মালদহ জেলা প্রশাসন। কদিন আগেই বারোগাছিয়ার একটি সারের দোকান সিল করার নির্দেশ দেন খোদ মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সংস্থার শংসাপত্র ছাড়াই কীটনাশক মজুত রাখার অভিযোগে এদিন শীতলপুরে সারের দোকান সিল করা হয়েছে। অন্যদিকে শিহিরপুরে রাসায়নিক সার মজুতের কোনও হিসেব না মেলায় দোকান সিল করা হয়েছে বলে কৃষিদপ্তর জানিয়েছে। চাঁচল-১ ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, আপাতত মালিকপক্ষকে সার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ