Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নামী কেক তৈরির কারখায় আগুন

নামী কেক তৈরির কারখায় আগুন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার রাতে পার্কস্ট্রিটের এপিজে বিল্ডিংয়ের নামকরা কেক প্রস্তুতকারক সংস্থার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই ঘটনা ঘটে, দমকল কর্মীরা তা খতিয়ে দেখছেন। তবে ছুটির দিনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ওই কেক তৈরির কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা কারখানা থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি দমকলের চেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
সম্পর্কিত সংবাদ