Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নলকূপের পাশে গর্তে পড়ে শিশুর মৃত্যু, চাঞ্চল্য

নলকূপের পাশে গর্তে পড়ে শিশুর মৃত্যু, চাঞ্চল্য
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: নলকূপের পাশে গর্তের জলে ডুবে প্রাণ গেল এক শিশুর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের পাঁচপীড় এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত শিশুর নাম খাদিমুল মিয়াঁ (২)। সন্তান হারিয়ে শোকস্তব্ধ পরিবার। 
Advertisement
মৃতের কাকু রুহুল মিয়াঁ বলেন, এদিন সন্তানকে ঠাকুমার কাছে রেখে ওর মা তামাক খেতে কাজ করতে গিয়েছিল। ঠাকুমা বাড়ির কাজ করছিল। সেসময় চোখের আড়াল হয় শিশুটি। পরে বাড়ির নলকূপের পাশে গর্ত থেকে তার দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ