Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

নলহাটিতে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি থানার বারা গ্রামের জলট্যাঙ্কি মোড়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম টফিক ইসলাম(১২)। বাড়ি নলহাটি থানার সাইলমাইল গ্রামে। সে লাগোয়া লোহাপুর এমআরএম হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত।   বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টে নাগাদ ওই ছাত্র স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় সামনের দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর ‌টফিককে ধাক্কা মারে। সে রাস্তায় ছিটকে পড়লে ট্রাক্টরের পিছনের চাকা তার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতের দিকে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায়  শোকে পাথর গোটা পরিবার।  স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলাচলের জন্যই বেঘোরে প্রাণ দিতে হল ওই স্কুল পড়ুয়াকে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের কাকা মোজ্জাফর আহমেদ বলেন, দাদার দুই ছেলে মেয়ে। টফিক বড় ছিল। পুলিস জানিয়েছে, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ