Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নলহাটিতে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, মৃত্যু প্রায় ৩ হাজার মুরগিছানার

নলহাটিতে ভস্মীভূত পোল্ট্রি ফার্ম, মৃত্যু প্রায় ৩ হাজার মুরগিছানার
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল নলহাটি থানার পূর্ব গোপালপুর গ্রামের একটি পোল্ট্রি ফার্ম। পুড়ে মারা গিয়েছে প্রায় তিন হাজার মুরগিছানা। ছাই হয়ে গিয়েছে মজুত কয়েক হাজার টাকার মুরগির খাবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ফার্মে আগুন লাগে। দ্রুত গোটা ফার্মে আগুন ছড়িয়ে পড়ে। ফার্মের মালিক মুস্তাফিজুর শেখ বলেন, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ফার্মে কাজ করে বাড়িতে খেতে গিয়েছিলাম। রাতে ফার্মেই থাকি। খাবার খেয়ে রাত সাড়ে ১১টায় এসে দেখি গোটা ফার্ম দাউদাউ করে জ্বলছে। তখন নেভানোর আর কোনও রাস্তা ছিল না। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। তিনি আরও বলেন, ফার্মে ২৮০০ মুরগি ও ৭০ হাজার টাকার মতো খাবার ছিল। প্রায় ছ’লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি। মুস্তাফিজুর সাহেবের অভিযোগ, পরিকল্পনা করেই ফার্মে আগুন লাগানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ