Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নলাহাটি ও মল্লারপুরে দু’টি দুর্ঘটনায় মৃত ২

নলাহাটি ও মল্লারপুরে দু’টি দুর্ঘটনায় মৃত ২
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: নলহাটি ও মল্লারপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। পুলিস জানিয়েছে, মৃতদের নাম পুর্ণিমা নরসুন্দর (৩৯) ও মহম্মদ আজাদ রহমান (৩৩)। প্রথমজনের বাড়ি নলহাটির গোপগ্রামে। অপরজন মল্লারপুরের মাঝিরা গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার সকালে নলহাটির জাতীয় সড়কের তেজহাটির মোড় থেকে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন পুর্ণিমাদেবী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেহেগ্রাম ঢোকার আগে অটো থেকে পড়ে যান ওই বৃদ্ধা। সেই সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তডিঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আজাদ সাহেব আইসক্রিম মিলের ব্যবসায়ী ছিলেন। পুলিস জানিয়েছে, শনিবার রাতে সাঁইথিয়ায় ব্যবসা সংক্রান্ত কাজ সেরে মোটর ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন ওই যুবক। ভ্যানে চালক ছাড়াও আরও এক যাত্রী ছিল। গদাধরপুর গ্রামের কাঁদিয়ারা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। গুরুতর আঘাত পান ওই যুবক। বাকি চালক ও আর এক যাত্রীর তেমন কোনও আঘাত লাগেনি। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ