Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নালা সাফাইয়ের দাবিতে বিক্ষোভ

নালা সাফাইয়ের দাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিকাশিনালার জল উপচে পড়ছে রাস্তায়। নিকাশিনালা সংস্কার ও সাফাইয়ের দাবিতে শুক্রবার বিকেলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের  মহলদারপাড়ার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, নিকাশিনালাটি ২৫ বছরের পুরনো। টুবু মৈত্রের বাড়ি থেকে মহলদারপাড়া পর্যন্ত প্রায় পাঁচশো মিটার নিকাশিনালা দিয়ে বহু পরিবারের নোংরা জল যায়। অভিযোগ, দীর্ঘ একবছর ধরে নালার একাংশ আবর্জনায় বন্ধ। রাস্তার উপরে জল জমে থাকছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। 
Advertisement
স্থানীয় বাসিন্দা তারা মহলদার ও রাজু চৌধুরী বলেন, একবছর ধরে নিকাশিনালা নোংরা আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে। বাড়ির নলকূপ ও টয়লেটের জল এই নালায় আসছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বিষয়টি জানিয়েছি। কেউ গুরুত্ব দিচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহবুবা খাতুন বলেন, আমি নিজে উদ্যোগ নিয়ে কয়েকবার নালাটি পরিষ্কার করেছি। তবে নালাটি বহু পুরনো। ২০২৫-২৬ অর্থ বর্ষে নালাটির টেন্ডার ধরা হয়েছে। নতুনভাবে নালাটি করা হবে। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধান সুমা খাতুন বলেন, শীঘ্রই নালাটি পরিষ্কার করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ