Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিকাশির সংস্কার ও ত্রুটিমুক্ত আবাস তালিকা তৈরির দাবি

নিকাশির সংস্কার ও ত্রুটিমুক্ত আবাস তালিকা তৈরির দাবি
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: নিকাশি সংস্কার হয় না দীর্ঘকাল। ফলে তিনমাসের বেশি সময় ধরে এলাকায় জমে রয়েছে ইছামতী ও যমুনা নদীর জল। তাতে হেক্টরের পর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ধাক্কায় ঋণ নিয়ে চাষ করা কৃষকরা আরও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই দ্রুত নিকাশি নালাগুলির সংস্কার করে জমে থাকা জল সরানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া আবাস যোজনায় প্রাপকদের তালিকা নিয়ে উপযুক্ত তদন্ত করতে হবে। শুধুমাত্র যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁদেরই ঘর দিতে হবে। আর যেসব কৃষকরা কৃষি ঋণ নিয়েছিলেন, ক্ষয়ক্ষতির তদন্ত করে তাঁদের ঋণ মকুব করতে হবে। এমন একাধিক দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার স্বরূপনগর ব্লকে ডেপুটেশন দেন বামফ্রন্টের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন স্বরূপনগর ব্লকের বামফ্রন্টের সদস্য কমরেড হামালউদ্দিন 
Advertisement
আহমেদ, আব্দুল রফিক সানা প্রমুখ। বিষয়টি নিয়ে হামালউদ্দিন বলেন, স্বরূপনগর ব্লকের মানুষ তিন 
মাস ধরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জমে থাকা জলের কারণে। আমরা চাই দ্রুত নিকাশি সংস্কার হোক। যমুনা নদীও সংস্কার করে এলাকার বাসিন্দাদের জল যন্ত্রণা থেকে মুক্ত 
করা হোক। এদিন আমরা স্বরূপনগরের বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলাম। কোন সুরাহা না হলে এরপর বৃহত্তর আন্দোলনে যাব। এদিন বিডিও উপস্থিত না থাকায় জয়েন্ট বিডিও স্মারকলিপি গ্রহণ করেন এবং বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
সম্পর্কিত সংবাদ