Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাকাশিপাড়ার ধর্মদায় বিজেপির ২ পঞ্চায়েত সদস্য তৃণমূলে

নাকাশিপাড়ার ধর্মদায় বিজেপির ২ পঞ্চায়েত সদস্য তৃণমূলে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তৃণমূলে যোগ দিলেন বিজেপির দুই পঞ্চায়েত সদস্য। নাকাশিপাড়া ব্লকের ধর্মদা পঞ্চায়েতের ওই দুই সদস্য রবিবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের হাত থেকে তৃণমূলের পতাকা নেন। এর ফলে ধর্মদা পঞ্চায়েতে প্রধান বিরোধী দল রইল না বিজেপি। সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নে শামিল হতেই বিজেপির দু’জন পঞ্চায়েত সদস্য শাসকদলে যোগ দিয়েছেন। বিজেপি একটা অন্তঃসারশূন্য দল। পরিযায়ী দলটি ভোট মিটলে মানুষকে আর চেনে না। কৃষ্ণনগরের মানুষ বিজেপিকে ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ