সংবাদদাতা, বনগাঁ: এলাকায় নিকাশিনালা করতে বাধা দেওয়ার অভিযোগ খোদ বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, বকচরায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের এলাকায় একটি নিকাশিনালা তৈরির কাজ চলছিল। অভিযোগ বিজেপির দখলে থাকা ওই পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সেই কাজ বন্ধ করে দিয়েছেন। কী কারণে নিকাশির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তার জবাব চেয়ে এদিন পঞ্চায়েতের সামনে বসে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। কিছুক্ষণ অবস্থান বিক্ষোভের পর তাঁরা পঞ্চায়েতের গেটে তালা দিতে যান। তখন তাঁদের আটকে দেয় বিজেপি। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
Advertisement
তৃণমূলের দাবি, শুধু এই একটি কাজে নয়, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কোনও কাজ হলেই তা বিভিন্ন বাহানায় আটকে দেন বিজেপির পঞ্চায়েত প্রধান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিস। পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পঞ্চায়েতের বিরোধী দলনেতা সনাতন অধিকারী বলেন, বিজেপি প্রধান তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কোনও কাজ করতে দিচ্ছেন না। নানা অজুহাতে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে।
গত পঞ্চায়েত নির্বাচনে ফুলসরা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে। ২৪ আসনের মধ্যে ১৩টি আসন পায় বিজেপি, ১১টি তৃণমূল। কিন্তু তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে তাঁদের কাজ করতে দিচ্ছে না। এবিষয়ে পঞ্চায়েত প্রধান টুসি রায়সেন বলেন, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। ড্রেন নিয়ে একটি অভিযোগ জমা পড়েছিল। সেই কারণে গতকাল ড্রেনের কাজ বন্ধ করা হয়েছিল। আজ পরিদর্শন করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়ে যায়।