Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখরচায় স্পোকেন ইংলিশ ক্লাস

নিখরচায় স্পোকেন ইংলিশ ক্লাস
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি গ্রামীণ পুলিস অনলাইনে স্পোকেন ইংলিশের পাঠ দেবে। পুলিস ও একটি ট্রাস্টের যৌথ উদ্যোগে এই ক্লাস হবে। এসডিপিওর ফেসবুক পেজ থেকেই ক্লাসে যোগ দেওয়ার আবেদনপত্র পাবেন পড়ুয়ারা। নতুন বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই অনলাইন ক্লাস হবে। চাকরি, ব্যবসা ও যোগাযোগের জন্য ইংরেজি বর্তমানে গুরুত্বপূর্ণ। তাই পড়ুয়াদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কোর্স চালু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই অনলাইন কোর্সে ৪৮ থেকে ৬০টি ক্লাস হবে। প্রত্যেকটি ক্লাসের সময়সীমা ৯০ মিনিট। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাই এই ক্লাসে যোগ দিতে পারবেন। ১৮ জন পড়ুয়া ক্লাস করতে পারবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ