Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল শিশুর মৃতদেহ! চাঞ্চল্য হুগলির বলাগড়ে

নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল শিশুর মৃতদেহ! চাঞ্চল্য হুগলির বলাগড়ে
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হুগলি: রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বাড়ির শৌচাগার থেকে মিলল চার বছরের এক শিশুর মৃতদেহ। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাদাগাছি এলাকায় ঘটেছে ঘটনাটি। অভিযোগ, গতকাল, শনিবার থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি। তার নাম স্বর্ণাভ সাহা। ‘ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি,’ বলে গতকাল, বাড়ি থেকে বের হয় শিশুটি। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। এর জেরে হইচই পড়ে যায় গ্রামীণ পুলিস মহলেও। গতকাল, দিনভর দফায় দফায় পুলিস এলাকায় তল্লাশি চালায়। গতকাল, রাতে হুগলির অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) নিজে ঘটনাস্থলে যান। তবে গতকাল, স্বর্ণাভ সাহা নামের ওই শিশুর হদিশ পাওয়া যায়নি। আজ, রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। যদিও পুলিসের দাবি, গতকাল, ওই শৌচাগারেও তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তখন শিশুটির খোঁজ পাওয়া যায়নি। আজকে কীভাবে সেখানে পৌঁছল ওই শিশুর দেহ! পুলিসের অনুমান, কেউ খুন করে পরে স্বর্ণাভর দেহ ওই শৌচাগারে রেখে দিয়েছে। বাদাগাছির বাসিন্দা যাদব সাহা ও সুপ্রিয়া সাহার একমাত্র সন্তান স্বর্ণাভ। ওই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। সূত্রের খবর, যাদবের দাদার স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া ছিল সুপ্রিয়া দেবীর। সেই থেকে খুন কিনা তদন্ত করছে পুলিস। অপরদিকে এই মৃত্যুর ঘটনায় তন্ত্রসাধনার তত্ত্বও উঠে আসছে স্থানীয় সূত্রে। ইতিমধ্যেই পুলিস শিশুটির ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ