Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌকা উল্টে বিপত্তি

নৌকা উল্টে বিপত্তি
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অল্পের জন্য রক্ষা পেলেন শ’খানেক তৃণমূল কংগ্রেস কর্মী। বুধবার গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাত আটটা নাগাদ কচুখালির মনসামেলা ঘাটের কাছে বিদ্যাধরী নদীতে আচমকা নৌকাটি উল্টো যায়। আশপাশে লোকজনের সাহায্যে প্রত্যককে উদ্ধার করে ডাঙায় তুলে আনা হয়। পরে কর্মীদের অন্য একটি বোটের ব্যবস্থা করে বাড়ি পাঠানো হয়। জানা গিয়েছে, প্রত্যেকেই আমতলির বাসিন্দা। রাঙাবেলিয়া ও কচুখালির মাঝে অবস্থিত ওই মনসামেলা ঘাটে ধাক্কা লেগে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার পর ধীরে ধীরে সেটি ডুবে যেতে থাকে। তখনই ঘাটে থাকা সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের একাংশ নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধারকাজে নামেন। দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে মহিলাও ছিলেন। গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক অনিমেষ মণ্ডল বলেন, সবাইকে নিরাপদে তুলে আনা হয়। কোনও হতাহতের খবর নেই। বড় ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ