Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নজরবন্দি ঋতুপর্ণা

নজরবন্দি ঋতুপর্ণা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘নজরবন্দি’। এই শব্দের মধ্যেই রয়েছে রহস্য। সেই রহস্য নিয়েই শ্যুটিং ফ্লোরে যাচ্ছেন পরিচালক দেবারতি ভৌমিক। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রোমান্টিক ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে ঋতুপর্ণা এক চিত্রশিল্পীর চরিত্রে রয়েছেন। সাইবার ক্রাইম কীভাবে হয়, তার উপর ভিত্তি করে চিত্রনাট্য সাজানো হয়েছে। একটা ছোট শহরে কীভাবে সাইবার ক্রাইম ছড়িয়ে পড়ে সেটাই দেখানো হবে। গল্প নিয়ে এর থেকে বেশি কিছু বলতে চাইলেন না দেবারতি। ছবির তিনটি গানও লিখেছেন তিনি। হিমাচল প্রদেশে এ মাসেই শুরু হবে শ্যুটিং। ঋতুপর্ণা ছাড়াও পায়েল সরকার, দর্শনা বণিক, রাজনন্দিনী পাল, অনিন্দিতা বোস অভিনয় করবেন। ছবির বিষয় হিসেবে কেন থ্রিলার বেছে  নিলেন? উত্তরে পরিচালক বলেন, ‘ক্রাইম বলতে আমরা যা বুঝি ছবির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখানো হয় সিরিয়াল কিলিং এবং মার্ডার। কিন্তু সাইবার ক্রাইম বিষয়টা খুব কমই চলচ্চিত্রে দেখানো হয়েছে। তাই এই বিষয় নির্বাচন।’ ছবিটি প্রযোজনায় রয়েছে কথাবিন্যাস মিডিয়া।
Advertisement
পিয়ালী দাস
Advertisement
সম্পর্কিত সংবাদ