Bartaman Logo
২৭ মে, ২০২৬

নজর কাড়লেন সাধ্বী হর্ষা

নজর কাড়লেন সাধ্বী হর্ষা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
প্রয়াগরাজ: পূর্ণকুম্ভ মেলা ঘিরে ভক্তদের ঢল নেমেছে প্রয়াগরাজে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ কোটির বেশি পুণ্যার্থী সেখানে ভিড় জমাতে পারেন বলে আশা করছে যোগী সরকার। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে জড়ো হচ্ছেন সাধু-সন্ন্যাসীরা। এত মানুষের মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন সাধ্বী হর্ষা রিচারিয়া। সাধ্বীর পোশাক, কপালে তিলক ও ফুলের মালা পরে কুম্ভে পৌঁছেছেন তিনি। চেপেছেন রথে। সাধারণত তাঁকে এমন পোশাকে দেখা যায় না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হর্ষা জানিয়েছেন, তাঁর বাড়ি উত্তরাখণ্ডে। বছর দুই আগে আচার্য মহামমণ্ডলেশ্বরের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন হর্ষা। তারপর থেকেই তিনি নাকি সন্ন্যাসীর জীবনযাপন করেন। যদিও তাঁর এই জীবনযাপন ‘সম্পূর্ণ লোক দেখানো’ বলেই দাবি নেটিজেনদের। তাঁদের বক্তব্য, কয়েকদিন আগেই দুবাই থেকে ঘুরে এসেছেন তিনি। তবে তাঁর সৌন্দর্য তাক লাগিয়েছে। এ জন্যই আলাদা করে সমাজমাধ্যমে নজর কেড়েছেন ৩০ বছর বয়সি হর্ষা। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় হর্ষার অনুরাগীর সংখ্যা প্রায় ১০ লক্ষ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ