নয়াদিল্লি: বিমান, ট্রেন থেকে প্রধানমন্ত্রীর অফিস। একের পর এক ইমেল করে বোমাতঙ্কের হুমকি। হুমকি-বার্তা গিয়েছিল সরকারি বড়কর্তাদের কাছেও। দেশজুড়ে অন্তত সাড়ে তিনশো হুমকি ইমেল পাঠানোর অভিযোগে নাগপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩৫ বছরের জগদীশ উইকিকে। যদিও বিমান, ট্রেন ও সরকারি দপ্তরে বোমার থাকার সব তথ্যই ছিল ভুয়ো। কিন্তু কী কারণে জগদীশ এসব মেল করেছিলেন? তা নিয়ে তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিস। জানা গিয়েছে, জগদীশের লক্ষ্য ছিল নিজের লেখা বইয়ের প্রচার।
Advertisement
পুলিস সূত্রে খবর, জগদীশ মহারাষ্ট্রের গোন্ডিয়ার বাসিন্দা। সম্প্রতি তিনি সন্ত্রাসবাদ নিয়ে একটি বই লিখেছেন। নাম—‘আতঙ্কবাদ: এক তুফানি রাক্ষস’। মূলত বইয়ের প্রচার করার জন্যই ইমেলগুলি করেছিলেন তিনি। নাগপুরের পুলিস কমিশনার রবীন্দর সিঙ্ঘল জানান, নিজের লেখা বইটি প্রচার করার জন্যই গত জানুয়ারি থেকে মেলগুলি পাঠাতে থাকেন উইকি। শুরুর দিকে তাঁর মেলে হুমকির মতো বিষয়ের উল্লেখ ছিল না। কিন্তু সেসব মেলের কোনও জবাব না পেয়ে হতাশায় ‘হুমকি মেল’ পাঠাতে শুরু করেন। বিমান, ট্রেনে বোমা রাখার ভুয়ো হুমকি দিয়ে একের এক মেল করতে থাকেন অভিযুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস সহ অন্যান্য সরকারি দপ্তরে অন্তত ১০০টিরও বেশি ইমেল পাঠান তিনি। পুলিস সূত্রে আরও খবর, সন্ত্রাসবাদ আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আর্জি জানান তিনি।
নাগপুরের অ্যাডিশনার সিপি সঞ্জয় পাতিল বলেন, ‘উইকির লেখা বইয়ে সন্ত্রাসবাদ নিয়ে গুরুত্বপূর্ণ কোনও তথ্যের উল্লেখ নেই। ইন্টারনেট ঘেঁটে সন্ত্রাসবাদ নিয়ে যে সমস্ত তথ্য পাওয়া যায়, সেগুলি একসঙ্গে করে বইটি লিখেছেন তিনি। শুধু বইটি প্রচারের উদ্দেশে হুমকি দিয়ে মেল পাঠাতেন।’ ধৃত যুবক অনলাইন কী কী তথ্য ঘেঁটেছেন, তাও জানার চেষ্টা করছে সাইবার পুলিস। তাঁর মোবাইল, ল্যাপটপ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে উইকিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এর আগে, ২০২১ সালে এমনই ভুয়ো হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন উইকি।