Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

ভোটমুখী বিহারে বয়স্ক ও বিধবাদের মন জয়ের চেষ্টা নীতীশের, বাড়ছে ভাতা

ভোটমুখী বিহারে ‘খয়রাতি’র উপরেই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  সামাজির সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় বয়স্ক, বিশেষভাবে সক্ষম ও বিধবাদের জন্য মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল।

ভোটমুখী বিহারে বয়স্ক ও বিধবাদের মন জয়ের চেষ্টা নীতীশের, বাড়ছে ভাতা
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

পাটনা: ভোটমুখী বিহারে ‘খয়রাতি’র উপরেই ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  সামাজির সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় বয়স্ক, বিশেষভাবে সক্ষম ও বিধবাদের জন্য মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল। আগে পেনশন বাবদ তাঁরা মাসিক ৪০০ টাকা পেতেন। সেটি বাড়িয়ে ১ হাজার ১০০ টাকা করা হয়েছে। অর্থাৎ 

Advertisement

এক ধাক্কায় ৭০০ টাকা বাড়ল পেনশন। জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।  
শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছেন নীতীশ কুমার। তিনি বলেন, ‘বর্ধিত পেনশনের ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন উপকৃত হবেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে।’ তাঁর সংযোজন, ‘সমাজের প্রবীণ মানুষরা অমূল্য সম্পদ। তাঁদের সম্মানজনক জীবন নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এই দিশায় সরকার কাজ করে চলেছে।’ চলতি বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিরোধীরা মনে করছেন, এর ফলে নীতীশের জেডিইউ ও এনডিএ জোট ভোটে বাড়তি সুবিধা পাবে। গত শুক্রবার বিহারের সিওয়ানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে এগিয়ে চলেছে। বিহার তার বড় অংশীদার হবে।’ ৫ হাজার ৭৩৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণাও করেছিলেন মোদি। - ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ