Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্মল বাংলা প্রকল্প: কমিটি গড়ার নির্দেশ

ইতিমধ্যে রাজ্যের ৩০ হাজার ৯১৮টি গ্রাম উন্মুক্ত শৌচমুক্ত বলে ঘোষিত হয়েছে। যেগুলিকে ওডিএফ প্লাস মডেল ভিলেজ হয়েছে।

নির্মল বাংলা প্রকল্প: কমিটি গড়ার নির্দেশ
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যে রাজ্যের ৩০ হাজার ৯১৮টি গ্রাম উন্মুক্ত শৌচমুক্ত বলে ঘোষিত হয়েছে। যেগুলিকে ওডিএফ প্লাস মডেল ভিলেজ হয়েছে। তবে রাজ্যের তৈরি করে দেওয়া পরিকাঠামো রক্ষা করাই মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। ফলে কেন্দ্রীয় দল পরিদর্শনে এলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে রাজ্যকে। এই পরিস্থিতিতে সামাজিক এলাকায় নির্মল বাংলা তৈরির লক্ষ্যে তৈরি বিভিন্ন পরিকাঠামো রক্ষায় জেলা এবং ব্লক স্তরের কমিটি গঠনের নির্দেশ দিল নবান্ন। জেলা স্তরের কমিটিতে থাকবেন নির্মল বাংলা প্রকল্পের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার সহ ছয় আধিকারিক। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক ইঞ্জিনিয়ার সহ পাঁচ জনের কমিটি তৈরি হবে। জেলা প্রশাসনকে নির্দেশ, ব্লক কমিটি এবং জেলা কমিটির রিপোর্ট এক সঙ্গে করে তা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পঞ্চায়েত দপ্তরে পাঠাতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ