Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক মেরামতে গুরুত্ব নিকি হ্যালির

আলোচনার টেবিলে ভারত ও আমেরিকার যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা উচিত। এবার এমনই বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রাক্তন দূত নিকি হ্যালি। এই রিপাবলিকান নেত্রী এই প্রসঙ্গে চীনের আধিপত্য মোকাবিলায় দুই দেশের সাধারণ লক্ষ্যের কথা ফের স্মরণ করিয়ে দিয়েছেন।

দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক মেরামতে গুরুত্ব নিকি হ্যালির
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: আলোচনার টেবিলে ভারত ও আমেরিকার যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা উচিত। এবার এমনই বার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার প্রাক্তন দূত নিকি হ্যালি। এই রিপাবলিকান নেত্রী এই প্রসঙ্গে চীনের আধিপত্য মোকাবিলায় দুই দেশের সাধারণ লক্ষ্যের কথা ফের স্মরণ করিয়ে দিয়েছেন।  শনিবার এব্যাপারে ভারতকেও বার্তা দিয়েছেন নিকি। তিনি বলেছেন,আলোচনার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দূরত্ব ঘুচিয়ে ফেলতে হবে দুই দেশকে। এক্ষেত্রে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পের অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত ভারতের। কয়েক দশক ধরে বিশ্বের এই দুই বৃহত্তর গণতন্ত্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। চলতি টানাপোড়েন মেটাতে ওই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

Advertisement

ট্রাম্পের শুল্ক নীতির আবহে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এই পরিস্থিতিতে চীনের আধিপত্য মোকাবিলায়  ভারতের মতো বন্ধু দেশকে হারানোর আশঙ্কা নিয়ে কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন নিকি।  হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছিলেন, চীন ও ভারতের সঙ্গে কখনই একরকম ব্যবহার করা উচিত নয়। নয়াদিল্লির সঙ্গে দূরত্ব তৈরি করা ঠিক নয়। এব্যাপারে রিপাবলিকান নেত্রী আবারও বলেছেন, ‘আমাদের লক্ষ্যচ্যুত হলে চলবে না। চীনের মোকাবিলায় ভারতের মতো বন্ধু দেশকে পাশে রাখা দরকার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ