Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটিতে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ

নৈহাটিতে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি প্রার্থী রূপক মিত্র স্থানীয় তৃণমূল নেতা অশোক দাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শুক্রবার অশোকবাবু পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থীকে তোপ দাগেন। তিনি বলেন, বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম কানুন জানেন না। ফ্লেক্স রেলের জায়গায় লাগানো হয়েছে বলেই আরপিএফ খুলে দিয়েছে। আমরা কেন খুলতে যাব। উনি ব্যক্তি আক্রমণ করছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ