নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি উপ নির্বাচনের ইভিএম ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষা হল মঙ্গলবার। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সমস্ত ইভিএম এদিন কমিশনিং হয়। সেখানে সব রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করা হয়। রাজনৈতিক দলের এজেন্ট বা প্রতিনিধিরা কোনও অভিযোগ করেননি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।



