বেসরকারি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ছ’জনের মৃত্যু হল। আহত প্রায় ৮-১০ জন। মঙ্গলবার গুজরাতের ভাবনগর জেলার হাইওয়েতে এই ঘটনা ঘটেছে। পুলিস সুপার হর্ষদ প্যাটেল জানিয়েছেন, বাসটি ভাবনগর থেকে মাহুভার দিকে যাচ্ছিল। সকাল ছ’টা নাগাদ ত্রাপাজ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের ডান দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরে ছ’জন নিহত। আহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে আধিকারিকরা জানিয়েছেন, আহতের সংখ্যা আট থেকে দশজন। তাদের অবস্থা গুরুতর নয়।



