Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগপত্র প্রতারণায় ফের পুলিস হেফাজত

তৃণমূলের প্যাড ও সই জাল করে নিয়োগপত্র দেওয়ার প্রতারণার জাল অনেক গভীরে বলে মনে করছে রায়গঞ্জ পুলিস। তাই শনিবার মলয় দেব অধিকারীকে ফের হেফাজতে নিয়েছে তারা

নিয়োগপত্র প্রতারণায় ফের পুলিস হেফাজত
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: তৃণমূলের প্যাড ও সই জাল করে নিয়োগপত্র দেওয়ার প্রতারণার জাল অনেক গভীরে বলে মনে করছে রায়গঞ্জ পুলিস। তাই শনিবার মলয় দেব অধিকারীকে ফের হেফাজতে নিয়েছে তারা। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, অভিযুক্তকে আদালতে তোলা হলে ফের ৮ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত এসপি কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। এই প্রতারণার ঘটনায় সইফুর মহম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল হেমতাবাদ থানা। তাকে জেরা করে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার বাসিন্দা মলয় দেব অধিকারীকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার জাল অনেক দূর বিস্তার করেছে দেখে বিশেষ পদক্ষেপ নিয়েছিল পুলিস। বিশেষ তদন্তকারী দল গঠন করে রায়গঞ্জ পুলিস জেলা তদন্ত চালিয়ে যাচ্ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, তদন্ত উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। অভিযুক্তরা শুধু তৃণমূলের নাম ব্যবহার করে বিভিন্ন পদে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কাজ করত এমনটা  নয়, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে। সেই তালিকা নাকি অনেকটাই লম্বা। ফলে ধৃতদের জেরা করে বড়সড় চক্রের হদিশ মিলতে পারে বলে পুলিসের ধারণা। উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি বাংলার একাধিক জেলায় বিভিন্ন দপ্তর সহ স্কুলের পদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে মলয়ের বিরুদ্ধে। ১২ হাজার ৮০০ জনের একটি তালিকা উদ্ধার করেছে পুলিস। সেই সমস্ত নাম ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ