Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নাগ অশ্বিনের পরিচালনায় আলিয়া

নাগ অশ্বিনের পরিচালনায় আলিয়া
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে নায়িকা কাজ করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে। সূত্রের খবর, এর মধ্যেই পরের ছবির কাজও শুরু করলেন তিনি। শোনা যাচ্ছে, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে একটি ছবির বিষয়ে আলোচনা করছেন তিনি। যদিও ছবির বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। গত বছর মুক্তি পেয়েছিল নাগ অশ্বিনের ‘কল্কি: ২৮৯৮ এডি’। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস অভিনীত এই ছবি মন জয় করেছিল দর্শকের। ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এর ফাঁকে একটি ফিচার ফিল্ম পরিচালনা করতে ইচ্ছুক নাগ। ইতিমধ্যে পরিচালকের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলেছেন আলিয়া। শীঘ্রই সইসাবুদের কাজও হবে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে, অক্টোবরের মধ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ শেষ  হবে। তারপর নভেম্বর থেকেই নাগ অশ্বিনের পরিচালিত ছবির কাজ শুরু করবেন তিনি। ২০২৬-এর দ্বিতীয়ার্ধের মধ্যে শেষ করা হবে শ্যুটিং। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘আলফা’ ও ম্যাডক ফিল্মস-এর হরর কমেডি ঘরানার একটি সিনেমা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ