Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ দুর্নীতি: সুজয় কৃষ্ণের সিবিআই হেফাজতের নির্দেশ

নিয়োগ দুর্নীতি: সুজয় কৃষ্ণের সিবিআই হেফাজতের নির্দেশ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করল সিবিআই। সংশোধনাগারে শোন অ্যারেস্ট দেখিয়ে মঙ্গলবার তাঁকে ভার্চুয়ালি হাজির করা হয় আদালতে। কাকুর আইনজীবী জামিনের আবেদন করলেও সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে চায়। দুপক্ষের সওয়াল শেষে আদালত তাঁকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়। আদালত পর্যবেক্ষণে জানায়, আবেদন যেদিন হয়েছিল সেদিন জানতে চাওয়া হয়েছিল, কেন এতদিন পর হেফাজতে চাওয়া হচ্ছে। সিবিআই যে কেস ডায়েরি জমা দেয় তাতে সন্তুষ্ট হয়েই সিবিআইকে শোন অ্যারেস্টের অনুমতি দেয় আদালত। আর সুজয়বাবু দিনের পর দিন আসছেন না কোর্টে। সিবিআইয়ের এখানে কোনও ভূমিকা নেই। আদালত দেখবে কীভাবে তাঁকে সশরীরে হাজির করানো যায়। সবশেষে তাঁকে চারদিনের সিবিআই হেফাজতে পাঠান বিচারক। এদিন আদালতের নির্দেশে রাতেই প্রেসিডেন্সি জেল থেকে সুজয় কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআইয়ের টিম। সেখানকার চিকিৎসকরা সুজয়ের শারীরিক পরীক্ষার পর সিদ্ধান্ত নেবেন তাঁকে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হবে কি না।
Advertisement
সম্পর্কিত সংবাদ