Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অবসরের সিদ্ধান্তে অন‌ড় নেইমার! বললেন, ‘হলুদ জার্সির জন্য রক্ত, জীবন উজাড় করে দিয়েছি’,

সদ্যসমাপ্ত বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়ে চলেছিল একের পর এক নাটক। দেশের প্রেসিডেন্ট থেকে প্রাক্তন ফুটবলার, একজোটে সকলেই তাঁর হয়ে সওয়াল করেছিলেন।

অবসরের সিদ্ধান্তে অন‌ড় নেইমার! বললেন, ‘হলুদ জার্সির জন্য রক্ত, জীবন উজাড় করে দিয়েছি’,
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: সদ্যসমাপ্ত বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়ে চলেছিল একের পর এক নাটক। দেশের প্রেসিডেন্ট থেকে প্রাক্তন ফুটবলার, একজোটে সকলেই তাঁর হয়ে সওয়াল করেছিলেন। কিছুটা চাপের মুখেই শেষ পর্যন্ত নেইমারকে রেখেই বিশ্বকাপের স্কোয়াড বেছে নিয়েছিলেন কোচ কার্লো আনসেলোত্তি। অথচ গোটা টুর্নামেন্টে মাত্র ৩৭ মিনিট মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। আর প্রি কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিরুদ্ধে হেরে দল বিদায় নিতেই রাগে, অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে প্রায় এক মাস। ইতিমধ্যেই ক্লাব ফুটবলে মাঠে ফিরেছেন সেলেকাও তারকা। তবে অবসর ভেঙে কি তিনি আবারও দেশের জার্সিতে মাঠে ফিরবেন? এই প্রসঙ্গে নিজের সিদ্ধান্তেই অনড় নেইমার। ৩৪ বছর বয়সি তারকা সাফ জানান, ‘জাতীয় দলের জার্সিতে আমার পথ চলা শেষ। দীর্ঘ সময়ে অনেক সুখের স্মৃতি রয়েছে। ওই হলুদ জার্সির জন্য রক্ত, জীবন উজাড় করে দিয়েছি। একের পর এক রেকর্ড তার সাক্ষী। তবে আর আমি ফিরতে চাই না।’ উল্লেখ্য, বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারকে দেশের জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন তাঁর বাবা। কিন্তু তাতে লাভ হল না কিছুই। ব্রাজিলের জার্সিতে থামল ১৬ বছরের তাঁর বর্ণময় কেরিয়ার।

Advertisement

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারায় স্যান্টোস। ম্যাচে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন নেইমার। গোল না পেলেও তাঁর খেলায় দেখা যায় পুরানো ঝলক। ফিটনেসের সমস্যাও পুরোপুরি কাটিয়েছে উঠেছেন। তাই ফের একবার দেশের জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি মাথাচাড়া দিলেও, নেইমার নিজেই যাবতীয় রাস্তা বন্ধ করে দিলেন। তবে আরও কিছুটা সময় ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যেতে চান তিনি। উল্লেখ্য, দেশের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০টি গোল রয়েছে নেইমারের। ফুটবল সম্রাট পেলেকে (৭৭) পিছনে ফেলে সেলেকাওদের ইতিহাসে সর্বাধিক গোলদাতা তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ