Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণেশ্বর মন্দিরে নবীন ভাস্করের মূর্তি উন্মোচন

দক্ষিণেশ্বর মন্দিরে নবীন ভাস্করের মূর্তি উন্মোচন
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার রথযাত্রার পুণ্যলগ্নে দক্ষিণেশ্বর মন্দিরে নবীন ভাস্করের পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ, দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরীসহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ভাস্কর নবীনবাবুই মা ভবতারিণীর বিগ্রহ গড়েছিলেন। 

Advertisement

এদিকে, এদিন মন্দির সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন শাখা কেন্দ্রের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। নবনির্মিত শাখা কেন্দ্রে একটি ধ্যানঘরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি ও প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ