Bartaman Logo
১০ জুন, ২০২৬

কংগ্রেসের প্রদেশ সংগঠনে নয়া পদ

এখন আছেন একজন মাত্র সাংসদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিধায়ক শূন্য গেরো কাটাতে সংগঠনে ব্যাপক রদবদল হল প্রদেশ কংগ্রেসের।

কংগ্রেসের প্রদেশ সংগঠনে নয়া পদ
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখন আছেন একজন মাত্র সাংসদ। আসন্ন বিধানসভা নির্বাচনে বিধায়ক শূন্য গেরো কাটাতে সংগঠনে ব্যাপক রদবদল হল প্রদেশ কংগ্রেসের। সর্বভারতীয় কংগ্রেস কমিটি পর্যালোচনা করে প্রদেশ কংগ্রেসের সংগঠনকে নতুনভাবে সাজিয়েছে। গুরুত্বপূর্ণ হল, এবারই প্রথম প্রদেশ কংগ্রেসে সম্পাদক (সংগঠন) পদ তৈরি করা হয়েছে। সাধারণত এই পদ সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে দেখা যায়। কিন্তু এবার যে নতুন পদ তৈরি হয়েছে তাতে আছেন ৪৮ জন। এছাড়াও রাজনৈতিক বিষয়ক কমিটিতে আছেন ৪৮ জন। প্রদেশ নির্বাচন কমিটি গঠিত হয়েছে। সেখানেও আছেন ৬৭ জন। সাধারণ সম্পাদক পদে ২৯ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এগজিকিউটিভ কমিটি, সহসভাপতি, সম্পাদক, জেলা সভাপতি পদেও এক ঝাঁক নতুন মুখকে সামনে এনে সংগঠন সাজিয়েছে কংগ্রেস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ