Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

নতুন ফিল্ডিং কোচ শুভদীপ

ভারতের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রায়ান ডয়েসকাটে। গৌতম গম্ভীরের অত্যন্ত আস্থাভাজন তিনি

নতুন ফিল্ডিং কোচ শুভদীপ
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভারতের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রায়ান ডয়েসকাটে। গৌতম গম্ভীরের অত্যন্ত আস্থাভাজন তিনি। জুলাইয়ে তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিসিসিআইয়ের। ব্যক্তিগত কারণে তিনি আর মেয়াদ বাড়াবেন না, সেটা ইংল্যান্ড সফরের শেষেই জানিয়ে দিয়েছিলেন। তবে ক্রিকেটমহলে গুঞ্জন, রায়ান ডয়েসকাটে নাকি কেকেআরের কোচিং স্টাফ হিসাবে ফিরতে চলেছেন।

Advertisement

ভারতের আর এক সাপোর্ট স্টাফ টি দিলীপের মেয়াদ বাড়ায়নি বোর্ড। সাম্প্রতিককালে টিম ইন্ডিয়ার ফিল্ডিং বারবার সমালোচনার মুখে পড়েছে। সহজ ক্যাচ ফেলতে দেখা গিয়েছে অর্শদীপ, অভিষেকদের। তার জেরেই টি তাঁকে বিদায় জানাল বোর্ড। দিলীপের পরিবর্তে নতুন ফিল্ডিং কোচ হতে চলেছেন এক বাঙালি— শুভদীপ ঘোষ। আসামের বাসিন্দা হলেও কলকাতায় দীর্ঘদিন ক্লাব ক্রিকেট খেলেছেন শুভদীপ। অতীতে ভারতের মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন শুভদীপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ