Bartaman Logo
৯ জুন, ২০২৬

আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ায় উদ্বেগপ্রকাশ করল নয়াদিল্লি

বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। বাংলাদেশে রাজনৈতিক পরিসর ক্রমশ কমে আসছে বলেও দিল্লির তরফে জানানো হয়েছে।

আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ায় উদ্বেগপ্রকাশ করল নয়াদিল্লি
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশে আওয়ামি লিগকে নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। বাংলাদেশে রাজনৈতিক পরিসর ক্রমশ কমে আসছে বলেও দিল্লির তরফে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করে দেওয়ার ঘটনা উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সঙ্কুচিত হয়ে আসছে তাতে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’

Advertisement

বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছে ভারত। এদিন রণধীর জানান, ভারত চায় বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সকলকে নিয়ে নির্বাচনের আয়োজন করা হোক। উল্লেখ্য,  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামি লিগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। 
ইউনুস সরকার ঘোষণা করেছে, গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা সমাজ মাধ্যমে দলের সমর্থনে পোস্ট করলেও আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ফেসবুক পোস্টে এই ঘোষণা করেন। তিনি লেখেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কারও রেহাই নেই। ফেসবুক-ইউটিউবে আওয়ামি লিগের পক্ষে কথা বললেই গ্রেফতার।

সম্পর্কিত সংবাদ