Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নেহার নতুন কাজ

নেহার নতুন কাজ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নতুন সিরিজের কাজ শুরু করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ওটিটি ডেবিউ করতে চলেছেন পরিচালক শশাঙ্ক খৈতান। সৌজন্যে ‘সিঙ্গল পাপা’। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা কুণাল খেমুকে। চলতি বছরের শুরুতেই এই খবর প্রকাশ্যে এসেছিল। ইতিমধ্যে সিরিজের শ্যুটিংও শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই সিরিজে অভিনয় করছেন নেহা ধুপিয়াও। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাঁকে কাস্ট করেছেন নির্মাতারা। দীর্ঘদিন ধরে শশাঙ্কের সঙ্গে আলোচনা সেরেছেন নেহা। চরিত্রটি অত্যন্ত পছন্দ হয়েছে তাঁর। নিজের অংশের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে নেহাও শ্যুটিংয়ে যোগ দিয়েছেন বলে খবর। পারিবারিক বিনোদনমূলক এই সিরিজ নেটফ্লিক্সে দেখা যেতে পারে। সিরিজটি ছাড়াও শশাঙ্ক বর্তমানে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবির শ্যুটিংয়ে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ