পিস বন্ডে সই করব না, সাফ জানালেন নেহা
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হাইকোর্টে ধাক্কা খেয়েও পিছু হটতে নারাজ আইসার সভানেত্রী নেহা বোরা। শনিবার তিনি সাফ জানিয়ে দিলেন— স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পিস বন্ডে সই করবেন না। পুরো বিষয়টির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে নেহার মন্তব্য, ‘আমাকে কার শান্তি বজায় রাখতে বলা হচ্ছে?’  

Advertisement

এদিন সিপিআই (এমএল) লিবারেশনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেহা বলেন, ‘সরকারকে জনতার অধিকার নিয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করায় বাধা দিয়ে কার শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। রাস্তায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন গণতান্ত্রিক অধিকার। সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই কীভাবে তা শান্তিভঙ্গ হিসাবে গণ্য হতে পারে। ক্ষমতায় থাকা ব্যক্তিদের প্রশ্ন করা ও ভিন্নমত প্রকাশ গণতন্ত্রে স্বাভাবিক বিষয়। এটি মৌলিক অধিকার।’ প্রসঙ্গত, মান্ডি হাউসে বিক্ষোভে অংশ নেওয়ার পর নেহা বোরাকে ১০ হাজার টাকার পিস বন্ডে সই করার নির্দেশ দিয়েছিলেন স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এরপরই তা খারিজের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন নেহা। তাঁর আইনজীবী গোপাল শংকরনারায়ণন জানান, নেহাকে যেভাবে আটক করা হয়েছিল তা বেআইনি।