Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

নিট ২০২৬-এর ফলাফল প্রকাশ

প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল ২০২৬ সালের ‘নিট ইউজি’র ফলাফল। বৃহস্পতিবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ফল ঘোষণা করে জানিয়েছে, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী সফল হয়েছেন।

নিট ২০২৬-এর ফলাফল প্রকাশ
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল ২০২৬ সালের ‘নিট ইউজি’র ফলাফল। বৃহস্পতিবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ফল ঘোষণা করে জানিয়েছে, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী সফল হয়েছেন। এবছর ১১ লক্ষ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। পরীক্ষার্থীরা সরাসরি neet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এবছর সর্বোচ্চ ৭২০ নম্বরের পরীক্ষায় ৭১৫ পেয়ে দেশজুড়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন পাঞ্জাবের আরিয়ান গুপ্তা ও হরিয়ানার পানশুল বনসল। এনটিএ আরও জানিয়েছে, শীর্ষ স্থানাধিকারী ১৩৮ জনের মধ্যে প্রথমবার পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রী ৯৩ শতাংশেরও বেশি। পাশের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়েছেন মেয়েরা। মোট সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫৮ শতাংশেরও বেশি মহিলা। প্রথমবার প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর গত ২১ জুন নিট ইউজি ২০২৬-এর পরীক্ষা পুনরায় আয়োজিত হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ