Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

এসআইআরে বাদ হলেও রেশনে বঞ্চনা নয়: সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরে বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

এসআইআরে বাদ হলেও রেশনে বঞ্চনা নয়: সুপ্রিম কোর্ট
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরে বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বুধবার মৌখিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই মন্তব্য রাজ্যের পক্ষে ধাক্কা বলেই মানছেন আইনি বিশেষজ্ঞরা। গত ৪ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, এসআইআরে বাদ যাওয়া লোকজন বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। অন্যতম আবেদনকারী মহিবুল্লা মণ্ডলের যুক্তি ছিল, তাঁরা এসআইআরে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইবুনালে আবেদন করেছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে রেশনের সুবিধা পাওয়া যায়। কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া হলেও, আইন অনুযায়ী প্রাপ্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে তাঁকে বঞ্চিত করা যাবে না। তবে মহিবুল্লাকে আলাদা করে কোনো সুরাহা দেয়নি সুপ্রিম কোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ