Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

৬০ ভারতীয়কে ফেরত পাঠাল আমিরশাহি

নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রায় ৬০ জন ভারতীয়কে ফেরত পাঠাল সংযুক্ত আরব আমিরশাহি। দুবাই থেকে সুরাত বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন আধিকারিকরা।

৬০ ভারতীয়কে ফেরত পাঠাল আমিরশাহি
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রায় ৬০ জন ভারতীয়কে ফেরত পাঠাল সংযুক্ত আরব আমিরশাহি। দুবাই থেকে সুরাত বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন আধিকারিকরা। খতিয়ে দেখা হয় যাবতীয় নথি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরে আসা নাগরিকদের মধ্যে অধিকাংশ পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে বেশিরভাগ বিহার, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের বাসিন্দা। বিমানবন্দর সূত্রে খবর, প্রত্যেকেই পাসপোর্ট ছাড়া ফিরেছেন। আমিরশাহি প্রশাসন তাঁদের পাসপোর্ট ও মোবাইল রেখে দিয়েছে বলে জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে সেগুলি ফেরত পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ