Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ার কালীগঞ্জে আত্মহত্যার চেষ্টা স্ত্রী, নার্সিংহোমে মৃত্যু, চাঞ্চল্য

নদীয়ার কালীগঞ্জে আত্মহত্যার চেষ্টা স্ত্রী, নার্সিংহোমে মৃত্যু, চাঞ্চল্য
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: খেতে না চাওয়ায় ছেলের উপর রাগ উগড়ে দিতেছিলেন মা। আর তাতেই ক্রুদ্ধ হয়ে স্ত্রীকে কড়া ভাষায় শাসন করেন স্বামী। তার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিমানী স্ত্রী। বৃহস্পতিবার সকালের ঘটনায় সঙ্গে বধূকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে রবিবার বহরমপুরের এক নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম গুলসানিয়া হালসানা(২৬)। বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার চাঁদঘর এলাকা। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিস।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে পাঁচ বছরের ছেলে খেতে না চাওয়ায় ছেলেকে প্রচন্ড বকাবকি করেন গুলসানিয়া। এই নিয়ে স্বামী তাঁকে কড়া ভাষায় শাসন করেন। স্বামীর বকুনি খেয়ে ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে ঝোলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে পলাশী হাসপাতালে আনা হয়। রেফার করা হলে পরিবারের লোকজন বহরমপুরের এক নার্সিংহোমে ভর্তি করেন। রবিবার বিকেলে সেখানেই গুলসানিয়া হালসানার মৃত্যু হয়। মৃতের বাবা সাইদুল ইসলাম হালসানা বলেন, ছেলেকে মর বলায় জামাই রাগে দু’এক কথা শুনিয়েছিল। তাতেই মেয়ে অভিমানে গলায় ফাঁস দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ