Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীর চর থেকে মাটি কেটে নিচু জায়গা ভরাট

নদীর চর থেকে মাটি কেটে নিচু জায়গা ভরাট
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: নদীর চর থেকে রীতিমতো জে সি বি মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা চলছে। সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে নিচু জায়গা ভরাটের কাজে, বা পোল্ট্রি ফার্ম তৈরির জন্য। দিনের বেলাতেই এমন কাজ চলছে কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের গরানকাঠি এলাকায়। এমন অভিযোগ পেয়ে বনদপ্তরের পিয়ালি বিটের লোকজন এলাকায় আসেন। কিন্তু তাঁরা ধরতে পারেননি অবৈধ মাটি কারবারিকে। তবে দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। কুলতলি থানার পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায়। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ করে দেখা হবে। গরানকাঠি এলাকাতে গিয়ে দেখা গেল, নদীর চরে অনেক বাড়ি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আবার মাটি কেটে বাড়ি তৈরি করার প্রস্তুতিও চলছে। মিহির নস্কর বলে একজন বলেন, আমি জানতাম না চর এলাকায় এইভাবে মাটি কাটা যায় না। আমি এজন্য কোনও অনুমতি নিইনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ