Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে প্রাণিকল্যাণ নিয়ে সেমিনার

নাদনঘাটে প্রাণিকল্যাণ নিয়ে সেমিনার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: বুধবার নাদনঘাট থানার চকরাহাতপুরের প্রজাপতি পার্কে প্রাণিকল্যাণ পক্ষ উপলক্ষ্যে সেমিনার হল। সেখানে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রাণিকল্যাণ ও প্রাণীদের উপর নির্যাতন বন্ধে এই সেমিনারে স্কুলপড়ুয়ারাও উপস্থিত ছিল।
Advertisement
সেমিনারে উপস্থিত বক্তারা জানান, অনেকসময় মজা পেতে অহেতুক কুকুরকে ঢিল ছোড়া, লেজে বাজি বেঁধে দেওয়া ও গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতো ঘটনা চোখে পড়ে। এভাবে অবলা প্রাণীদের ক্লেশ দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।
স্বপনবাবু বলেন, প্রাণিপালন করে গ্রাম ও শহরের বহু মানুষ এখন স্বনির্ভর। যখন দেখি, প্রাণীদের বহনক্ষমতার চেয়ে বেশি মাল বইতে বাধ্য করা হচ্ছে, মজার জন্য নির্দয়ভাবে প্রাণীদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন খারাপ লাগে। এসব করা হলে আইনে শাস্তির বিধান রয়েছে। প্রাণীদের প্রতি সবার মনে সদয় ভাব গড়ে উঠুক-এটাই আমরা চাই।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ