সংবাদদাতা, কালনা: অভিনব কায়দায় শোরুম থেকে চুরি যাওয়া টোটো নদীয়া থেকে উদ্ধার করল নাদনঘাট থানার পুলিস। যদিও মূল অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। পুলিস জানিয়েছে, ১৯ জানুয়ারি নাদনঘাট বাজারে একটি টোটোর শোরুমে যায় নবদ্বীপের বাসিন্দা আজিজুল শেখ। সেখানে নিজেকে টোটো চালক পরিচয় দিয়ে একটি টোটো কেনার কথা বলে। শোরুমে থাকা একটি টোটো পছন্দ করে দরদাম করে। শোরুম ম্যানেজারকে বলে, একবার চালিয়ে ট্রায়াল দিয়ে দেখবে। শোরুমের ম্যানেজার রাজি হলে সে টোটোটি চালিয়ে চলে যায়। ম্যানেজার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও তার দেখা না পেয়ে খুঁজতে লোক পাঠান।



