Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে ভুয়ো শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, ধৃত যুবক

নাদনঘাটে ভুয়ো শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, ধৃত যুবক
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: ফের ভুয়ো শংসাপত্র দিয়ে পাসপোর্ট করতে গিয়ে নাদনঘাট থানার পুলিসের হতে গ্রেপ্তার হল এক যুবক। ধৃত বিষ্ণু বসাকের বাড়ি হাটসিমলায়। ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে নাদনঘাট থানার নসরৎপুরের হাটসিমলার বাসিন্দা বিষ্ণু বসাক পাসপোর্ট করবে বলে ডিআইও অফিসে তথ্য জমা দেয়। সেই তথ্য ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যায়, তার জন্ম শংসাপত্রটি ভুয়ো। এরপর নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস সোমবার রাতে বিষ্ণু বসাককে গ্রেপ্তার করে।
কয়েকদিন আগে কালনা থানার পুলিস জাল শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে কৃষ্ণদেবপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে। দু’টি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কালনা পুরসভার নামে ভুয়ো জন্ম-শংসাপত্র তৈরি হয়েছে। ধৃতদের বক্তব্য, তারা টাকা দিয়ে শংসাপত্র কিনেছে। এবিষয়ে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল বলেন, এই চক্র ধরতে পুরসভা পুলিসকে সবরকম সহযোগিতা করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ