নয়াদিল্লি: বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। রবিবার চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ)। তাতে নাম আছে ৩৮ জনের। এবারও নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী লড়বেন কালকাজি থেকে।
Advertisement
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখল কেজরিওয়ালের দল। পদ্ম পার্টি এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। ঠিক হয়নি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নামও। যা নিয়ে এদিন খোঁচা দিতে ছাড়েননি আপ সুপ্রিমো। এক্স হ্যান্ডলে কেজরিওয়াল লেখেন, ‘পূর্ণ আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে নির্বাচনে লড়বে আম আদমি পার্টি। বিজেপির কোনও পাত্তা নেই। ওদের কাছে মুখ্যমন্ত্রীর কোনও মুখ নেই। দল নেই। একইসঙ্গে দিল্লির জন্য কোনও পরিকল্পনা ও ভাবনা নেই। ওদের শুধু একটাই স্লোগান, নীতি ও লক্ষ্য—কেজরিওয়ালকে হটাও।’ তিনি আরও লেখেন, ‘ওদের জিজ্ঞেস করে দেখুন গত পাঁচ বছরে কী করেছেন? উত্তরে ওরা জানাবে, কেজরিওয়ালকে প্রচুর গালি দিয়েছি।’
বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিয়েছে আপ। কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকছে না তারা। এখন পর্যন্ত ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির। আপ সুপ্রিমোর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ।
সূত্রের খবর, কংগ্রেসের দেখানো পথেই হাঁটতে পারে গেরুয়া শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সাহিব সিং ভার্মার পুত্রকে প্রার্থী করতে পারে নরেন্দ্র মোদির দল।
দিল্লি বিধানসভায় মোট ৭০টি কেন্দ্র রয়েছে। ২০২০ নির্বাচনে আপের দখল করেছিল ৬২টি কেন্দ্র। এবার তৃতীয়বার মসনদ দখলে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল। রাজনৈতিক মহলের মতে, আগেভাগে প্রচারে নামতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল আপ।