Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

১৫তম উপরাষ্ট্রপতি পেল দেশ, ১৫২ ভোটের ব্যবধানী জয়ী এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন

উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ফলাফল এল প্রত্যাশা মতোই। বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী  সি পি রাধাকৃষ্ণন৷

১৫তম উপরাষ্ট্রপতি পেল দেশ, ১৫২ ভোটের ব্যবধানী জয়ী এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৯
Prefer us on Google

৯ সেপ্টেম্বর, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ফলাফল এল প্রত্যাশা মতোই। বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী  সি পি রাধাকৃষ্ণন৷

Advertisement

আজ,মঙ্গলবার ভোটের পর দেখা যায়,  রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ কিন্তু বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ ফলে, ১৫টি ভোট কোন দিকে গেল, তা নিয়ে প্রাথমিক ভাবে জলঘোলাও হয়। বিরোধী শিবিরের সাংসদদের ভোটও রাধাকৃষ্ণনের পক্ষে এসেছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ