Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়া জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতি পদে বদল

নদীয়া জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতি পদে বদল
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলায় তৃণমূলের শিক্ষক সংগঠনের সভাপতি পদে পরিবর্তন আনা হল। প্রাথমিক ও মাধ্যমিক উভয় সংগঠনেই সভাপতি পরিবর্তন করা হয়েছে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি এবং রানাঘাট সাংগঠনিক জেলার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, নদীয়া জেলা উত্তরের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি ছিলেন কিংশুক দাস। তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সন্তোষ মোদককে। তবে এই নিয়ে শোরগোল পড়েছিল। কারণ প্রথম প্রকাশিত তালিকায় নদীয়া উত্তরের তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হিসেবে অনুপম পালের নাম ঘোষণা করা হয়। যদি পরবর্তীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংশোধিত তালিকা প্রকাশ করে উত্তরের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হিসেবে সন্তোষ মোদকের নাম ঘোষণা করেন। এই নিয়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি বলেন, ‘আমি বুধবার সকালেই জানতে পারি, আমাকে সভাপতি করা হয়েছে। খুব শীঘ্রই একটি মিটিং ডাকব। সেখানে সবাই এক ছাতার তলায় কাজ করব। দল থেকে সেরকম নির্দেশ আসবে সেইমত কাজ হবে।’ যদিও কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি পদে দিলীপ সিংহকে অপরিবর্তিত রাখা হয়েছে। 
অন্যদিকে রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূলের প্রাথমিক ও মাধ্যমিক উভয় সংগঠনেই পরিবর্তন আনা হয়েছে। রানাঘাট সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের দায়িত্বে ছিলেন সঞ্জীব রায়। তাঁর জায়গায় সভাপতি করা হয়েছে নবীনবরণ ঘোষকে। মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি পদে ছিল কৌশিক বিশ্বাস। তাঁর জায়গায় নতুন সভাপতি করা হয়েছে রাজেশকুমার চট্টোপাধ্যায়কে। রাজেশবাবু  বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত।‌ এর আগে কল্যাণী সাব ডিভিশনের কনভেনর ছিলাম। এবার রানাঘাটটাও যুক্ত হল। সকালকে নিয়ে এগিয়ে চলব। সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা করব।’
Advertisement
সম্পর্কিত সংবাদ