নয়ডা: টানা গুলির লড়াইয়ের পর দুই ‘ওয়ান্টেড’ অপরাধীকে গ্রেপ্তার করল নয়ডা পুলিস। তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। বুধবার গৌতম বুদ্ধ নগরের এই ঘটনায় ধৃতদের নাম হরপ্রীত ওরফে প্রীত ওরফে জসসি এবং হরপ্রীত সিং ওরফে হানি। ডিসিপি (মধ্য নয়ডা) শক্তি মোহন জানিয়েছেন, চুরি, ডাকাতি, খুনের চেষ্টা সহ একাধিক মামলায় অভিযুক্ত প্রীত। একইসঙ্গে বিসরাখ থানায় গ্যাংস্টার আইনেও মামলা রয়েছে। উত্তর পশ্চিম দিল্লি ও এনসিআর এলাকার বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তার সন্ধান চালাচ্ছিল পুলিস। অন্যদিকে, হানির বিরুদ্ধে একাধিক মামলা চলছে।



