Bartaman Logo
২৭ মে, ২০২৬

 ‘ও জঙ্গি নয়’  ​​​​​​​

 ‘ও জঙ্গি নয়’
 ​​​​​​​
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
স্বর্ণমন্দিরে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত জঙ্গির ‘সমর্থনে’ মুখ খুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। গত বুধবার সুখবীরের উপর গুলি চালায় খালিস্তানি জঙ্গি ৬৮ বছরের বৃদ্ধ নারায়ণ সিং চৌরা। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সদ্য তার সমর্থনে রবনীত বলেন, ‘এই হামলার ঘটনা নিন্দনীয় ঠিকই। তবে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে অপমান করেছেন সুখবীর। নিজ মুখে তা স্বীকারও করেছেন। এই ঘটনায় ইমোশনাল হয়ে পড়ে হামলা চালিয়েছে নারায়ণ। গুলি গায়ে না লেগে দেওয়ালে লেগেছে। ও জঙ্গি নয়।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ