নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রবিবার সাগরের কচুবেড়িয়া আশ্রম মোড়ে সুন্দরবন পুলিস জেলার অস্থায়ী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। দু’টি ঘর পুড়ে গিয়েছে।তবে হতাহতের কোনও খবর মেলেনি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুণ্যার্থীদের আসা যাওয়ার পথে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। যদিও বড় ধরনের বিপত্তি এড়ানো গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রান্না করার সময় কোনওভাবে দুর্ঘটনা ঘটেছে। সেই ঘরেই ছিল একাধিক গ্যাস সিলিন্ডার। সেখানে আগুন লাগলে বড় বিস্ফোরণ ঘটতে পারত বলে জানায় দমকল।



