Bartaman Logo
২৭ মে, ২০২৬

 দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের​​​​​

 দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের​​​​​
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: শত্রুপক্ষের বুকে কাঁপুনি ধরিয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। আর কিছুদিন পরেই দেশের প্রতিরক্ষা বাহিনীর হাতে আসতে চলেছে এই নতুন ‘ব্রহ্মাস্ত্র’। শনিবার রাতে প্রথমবার দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিআরডিও। প্রথম পরীক্ষাতেই ১ হাজার ৪০০ কিমি অতিক্রম করল দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র। ওয়াকিবহাল মহলের মতে, এর জেরে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হল ভারত। 
Advertisement
শনিবার সন্ধ্যা ৬টা ৫৫ নাগাদ ওড়িশার ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকেক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে, এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি। বিভিন্ন ধরনের পেলোড সঙ্গে নিয়ে দেড় হাজার কিমির বেশি দূরত্ব সহজেই সেটি অতিক্রম করতে পারে। ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত বলেন, ‘প্রথম পরীক্ষায় সহজেই প্রায় ১ হাজার ৪০০ কিমি অতিক্রম করেছে ক্ষেপণাস্ত্রটি।’
এই সাফল্যের জন্য ডিআরডিও-র ভূয়সী প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডলে তাঁর বার্তা, ‘ঐতিহাসিক মুহূর্ত। হাতে গোনা দেশের কাছে এমন জটিল ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে। এবার ভারতও সেই তালিকায় যুক্ত হল।’ 
সম্পর্কিত সংবাদ